প্রেমিকাকে খুনের দায়ে যাবজ্জীবন কারাদন্ড প্রেমিকের
দি নিউজ লায়ন ; প্রেমিকাকে খুনের দায়ে যাবজ্জীবন কারাদন্ড হল প্রেমিকের। শুক্রবার হাওড়ার প্রথম অতিরিক্ত জেলা ও দায়েরা বিচারক শর্বাণী মল্লিক চট্টোপাধ্যায় দোষীর যাবজ্জীবন কারাদন্ড ১০ হাজার টাকা জরিমানা নির্দেশ দেন। এদিন সরকারী আইনজীবী দেবাশিষ বন্দ্যোপাধ্যায় জানান, বেশ কয়েক বছর ধরে হাওড়ার শিবপুর থানা এলাকার শালিমারের ফরশোর রোডের বাসিন্দা মৃতা নিতু মিশ্রের সঙ্গে বেশ কয়েক বছর ধরে সম্পর্ক ছিল প্রতিবেশী জাভেদের।
নিতু স্থানীয় হাওড়া জুটমিলে চাকরি করতেন। সেই বিষয়টি মেনে নিতে পারেনি দন্ডপ্রাপ্ত জাভেদ। এই নিয়েই জাভেদের সঙ্গে নিতুর সম্পর্কে চিড় ধরে। ঘটনাটি ঘটে ২০১১ সালের ১০ জুন। ওই দিন রাতে জাভেদ নিতুর বাড়িতে যায়। তখন সেখানে নিতুর গলা টিপে খুন করে। ওই সময় নিতুর যন্ত্রণার চিৎকার শুনে পাশের ঘরে থেকে বোনেরা সেখানে এলে তাঁরা দেখতে পান জাভেদ ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। নিতুর ঘরে গিয়ে তাঁরা দেখেন একটা উঁচু জায়গায় ওড়না দিয়ে দেহ ঝুলছে।
এই অবস্থায় মৃতার পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করে জাভেদকে। ময়নাতদন্তে জানা যায় শ্বাসরোধ করে নিতুকে খুন করা হয়েছে। তার বিরুদ্ধে ৩০২ ধারায় মামলা শুরু হয়। এরপর থেকে তাঁকে জেলে রেখে চলে বিচারপর্ব। এই মামলায় মোট ১৪ জন স্বাক্ষী ছিল। এদিন বিচারক অভিযুক্তের শাস্তি ঘোষণা করেন।

Post a Comment